আইলাইফে ১০ হাজার ৭০০ টাকা ছাড়

২৫ জুলাই, ২০১৯ ১৭:৫৯  
ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে ১০ হাজার ৭০০ টাকা ছাড়ে নতুন কোর আই থ্রি ল্যাপটপ দিচ্ছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দারাজের ভাউচার ব্যবহার করে ৩৫ হাজার ৫০০ টাকা দামের আইলাইফের জেড এয়ার সিএক্স থ্রি ল্যাপটপটি মাত্র ২৪ হাজার ৮০০ টাকায় কেনা যাবে। এ অফার পেতে সাউথইস্ট অথবা সিটি ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে ল্যাপটপটি কিনতে হবে। এছাড়া অন্য সকল ব্যাংকের কার্ড, বিকাশ কিংবা ক্যাশ অন ডেলিভারিতে ২৬ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। অফার পেতে অবশ্যই এই ভাউচার কোড ব্যাবহার করতে হবে। স্টক থাকা সাপেক্ষে অফার চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এছাড়া দারাজ থেকে মাত্র ১২ হাজার ৬০ টাকায় কেনা যাবে আইলাইফের জেড এয়ার প্রো মডেলের ল্যাপটপ।